Slideshow


শঙ্খনাদ

মন্দিরা লস্কর

গান ভালোবাসি

কিন্তু ঠিকঠাক গাইতে জানি না,

স্বরের কাছে গচ্ছা দিয়েছি সুর

গলা থেকে চিবুক ধরে আছে অভিমান।


ভুলে যাই গানের কলি

অগাধ শূন্যতা

গুন গুন গুঞ্জন।

পুরোনো টান 

ক্যাসেটে প্যাঁচিয়ে আছি বরাবর।


এপিঠ ওপিঠ ঘুরিয়েও

আজকাল ভরসা পাইনা নিজেকে

বাঁকিয়ে উঠে শরীর সন্ধ্যাবেলায়।


শব্দ ব্রহ্ম

গুরু ব্র়হ্ম

শ্বাসে রেখেছি আশ্বাস।


কান ছুঁয়ে ক্ষমা চাই


তিনবার ঠোঁট চুমে যাও 

তরঙ্গে বেজে উঠবো আমি।

No comments:

Post a Comment