Slideshow


স্পর্শ হীন

দেবব্রত চক্রবর্তী

একদিন ঠিকিই হারিয়ে যাবো

তোমার আমার সম্পর্ক থেকে অনেক দূরে,

একদিন ঠিকই হারিয়ে যাবো 

এই অচেনা সমুদ্দুরে।

ভোরের পাখির ডাক শোনার আগেই 

আমার নিশ্বাস থেমে যাবে 

আমিও হাজির হব, মৃত্যুর ওপারে ।

রাতের আকাশের তারা হব না আমি 

পাবে না চাঁদের গায়েও,;

তুমি যেন না পাও খুঁজে আমায়

নীল আকাশের বুকেও।


তোমার কোন স্মৃতিতেই থাকবো না আমি 

ভালোবাসা কিংবা বিরহে ;

কিছু দাগ রেখে যাবো 

খুঁজে নিও অনুভবে।

No comments:

Post a Comment