সজীব কুমার
পৃথিবীর দুধারে বিবর্ণ পঞ্জিকা
শতাব্দীর পর শতাব্দী পরে আছে!
হেঁটে যাচ্ছে পিয়ন ইলেকট্রিকের তার ধরে।
ধূসর থেকে ধূসর উত্তপ্ত মায়াপথ থেকে
ক্রমশ বেড়িয়ে আসছে সবুজ ক্ষেত্রের ধোঁয়া।
একে একে হারিয়ে যাচ্ছে
বিচ্ছুরিত ফাল্গুনের সাজ।
পৃথিবীর দুদিকে প্রাচীন পঞ্জিকা
আজও সাজিয়ে তুলে উৎসবের তিথি!
জীবনের চোখে চোখ রেখেছে,
নৈঋতের দীর্ঘ ক্ষুধার্ত রাণী।
No comments:
Post a Comment