Slideshow


আবছা প্রেম

সম্রাট শীল

প্রথম ভালোবাসা যেন জীবনের প্রতিটি মুহূর্তে সুরসুরি দেয়।

সেই ভালোবাসাকে অবহেলিত হতে দিলেও, মায়াবী ছলনায় ধরা দেয় নিজের হৃদয়ে।

সেই ভালোবাসা জীবনকে ছন্দময় করে সুন্দর ভাবে সাজিয়ে রাখতে শেখায়।

এই কথাগুলো সম্পর্কে আমরা সকলেই অবগত।

কিন্তু সেই ভালোবাসায় ফাটল ধরার মূহুর্তে যেন সাজিয়ে রাখা সেই ছন্দ একটু একটু করে ধূলো রূপে ঝরতে থাকে।

হাতের মুঠোয় ধূলো জমা করার প্রয়াস টুকু করলেও নিমিষেই ঝরে পরে মুঠোছিদ্র হতে।

সেই প্রেম যেন হতাশার মেঘ হয়ে ভাসে নিরবে নিভৃতে।

চারিপাশে আবছায়া হয়ে ঘুরে সেই প্রেম।

শুধু উজ্জ্বলতার অভাবে সেই প্রেম ধরা দেয় না নিজ হৃদ থলিতে।

প্রথম প্রেম যদি যায় হঠাৎ ঝরে।

শত ভালোবাসার স্বাদ যতই সুমিষ্ট হোকনা কেন, কিন্তু সেই প্রথম ভালোবাসার স্নিগ্ধতা  মোহিত হয়ে থাকবে হৃদ মাঝারে।

No comments:

Post a Comment