Slideshow


বৃষ্টি

অপাংশু দেবনাথ 

ঘনবৃষ্টি হচ্ছে টের পাচ্ছো?দৃশ্যকাব্যের আড়ালে শুধুই অন্তর্বুনন।আমিই দেখতে পাই একা।অতপর ঘনবৃষ্টি হচ্ছে।এতোটা নিম্নচাপ হবার কথা ছিলোনা।চুলগুলো সব ওড়ে।পাখির বাসা ভেঙে পড়ে মাথার।


তোমার পছন্দের তিলক পড়েছি,সারা গায়ে বিভূতি আঁকা।খুব বৃষ্টি। ছাতাহীন এক নাবিক হাঁটে।ইদানিং তুমি মন দিয়েছো বুঝি ভূগোল পাঠে!টের পাই কপালের তিলক মুছে যায়।তোমার হাতে এখনো লেগে আছে মাটির গন্ধ।

No comments:

Post a Comment