Slideshow


একটি সাম্রজ‍্য ও প্রজা

মোঃরুবেল

তন্দ্রা সাজিয়ে রাখি নিরন্তর।

তবু চোখে জুড়ে ঘুম নেই।

চোখের কোণায় ভেসে উঠে,

তিলে তিলে গড়া সাম্রজ‍্য ধ্বংসের করুণ  ছবি।

কতই না পড়েছি ছাপাক্ষরে সাম্রজ‍্য ধ্বংসের কাহিনী।

যেমন করে দিনের পর রাত,

মাসের পর বছর 

ঋতুর পর ঋতু পরিবর্তিত হয়।

তেমনি সাম্রাজ্যেরও উত্থান-পতন অনিবার্য।

রাজা-প্রজার দ্বন্দ্বে সর্বকালেই রাজা পরাভূত হয়েছে।

এইতো চাক্ষুষ করলাম,

রাজা-প্রজার তুমুল মতানৈক্যে,

একটি দীর্ঘ  সাম্রাজ্যের ধ্বংস।

প্রজারা আমার নিকট স্রষ্টা স্বরূপ।

আমি প্রজাদের কাছে নতজানু।

কারণ,

প্রজারা পারেন।

খুব পারেন।

অকপটে পারেন।

বৃদ্ধাঙ্গুষ্ঠ ইশারায়,

একটা সাম্রজ‍্য গড়তে ও ভাঙ্গতে।

No comments:

Post a Comment