Slideshow


কবিতা

উপশম

মন্দিরা লস্কর


রোজ একটা পেইন কিলার খাই,

চার হাত পায়ে চলে যাই এক নিয়ামক আস্তানায়।

বিষাক্ত লালার মিহি সুতোর আন্তঃজাল

যেখানে খাদ্য, খাদক আমরাই।


মাঝবয়সে যেসব ভালোবাসা গড়ে ওঠে তা মূলত 

বাস্তুতান্ত্রিক,

একে অপরের ক্রিয়াশীলতার ভরসায় ।


 ধাপে ধাপে মুক্ত আস্বাদন


জীবন আমাকে ব্যথাতুর চোখে দেখে

যত উপশম পায় ততই গাঢ় হতে থাকে চোখ।

No comments:

Post a Comment