Slideshow


কবিতা

কবি চন্দন পালে'র ধারাবাহিক কবিতা 

পর্ব : দুই

নিরুপায়


প্রকৃতি যখন রাগে,  তছনছ করে যায় সবকিছু। 

মানুষ, মানুষের ছন্দ, ফসল, পশুধন আর পরিকল্পনা। 

জীবন আবার শুরু হয় প্রথম থেকে।


আমরা নিরুপায় থাকি কাছে কিবা দূরে।


 দূর্যোগ থাকেনা যখন, সুযোগ-সন্ধানীর বিলাসিতা অভাবে পড়ে।

 বড়লোকিতার বাসনায়, উৎপাদন করে কৃত্রিম ঝর ।

দেখেছি পোড়াবাজার আর সর্বনাশ কান্ডে।

হতাহত থেকে লুটে নেয় সম্পদ ভান্ড।


আমরা নিরুপায় থাকি কাছে কিবা দূরে। 


সততা বন্ধক রেখে, যে বেকারটি চা-দোকান খুলেছিল, পরিবার পালবে বলে----

যে প্রতিভাটি সাইকেল কিনেছিল, দূর পাঠশালায় যাবে বলে----

যে সেবকটি দশবছরে পাঠশালা গড়েছিল মানবিক সম্পদ বাড়াবে বলে----

সে সব নিমেষে উড়ে যায় উৎপাদিত ঝরে। 


আমরা নিরুপায় থাকি কাছে কিবা দূরে।

No comments:

Post a Comment