Slideshow


কবিতা

কবি চন্দন পালে'র ধারাবাহিক কবিতা 

পর্ব: তিন

স্ব-অধীনতা


স্বাধীনতা মানে নিজের সংসার,

নিজে চালানোর ভার।

পক্ষপাতহীন দূরদর্শিতায়,

সংসারোন্নতি সার।


স্বাধীনতা মানে জমি দখল নয়, 

নয় ভাঙাচুড়া।

যা খুশি তাই বলা নয়,   

নয় সমতা কাড়া ।


স্বাধীনতা মানে শোষন নয়,

নয় বড়ত্ব ভাব। 

নির্বলের ভাগ আত্মসাৎ নয়,

নয় ভীতির চাপ ।


স্বাধীনতা মানে কুপ্রযুক্তি নয়, 

নয় ইংরেজের ধাচ্।

বুদ্ধিজোরে বোকা বানানো নয়, 

নয়  ক্ষতের কাজ।


স্বাধীনতা মানে পতাকা তোলা নয়, 

নয় 'জনগন' গান।

দেশপ্রেম কত অনুসরণ করি,

সেটাই  মূল্যবান।


স্বাধীনতা মানে মাঝপথে চলা নয়, 

নয়  গালাগাল। 

নির্লজ্জ, পরিবেশ দূষন নয়,

নয় উশৃঙ্খল চাল।

No comments:

Post a Comment