Slideshow


কবিতা

চন্দন পালে'র ধারাবাহিক কবিতা

পর্ব : চার

পরাক্রমী


তুমি নেই বলে 

রক্ত দিয়েও,,, সফল ফসল খুঁজি। 

রক্ত দিয়েও,,, সুপথ শপথ বৃথা যায়।

রক্ত দিয়েও,,, ঘরের সীমানা নড়েচড়ে। 


তুমি নেই বলে,

রক্ত দিয়েও,,, মা-বোনরা আঁচল খুঁজে।

রক্ত দিয়েও,,, সজল কাজল লেপ্টে যায়।

রক্ত দিয়েও,,, বিদ্যা,  খুঁজে পায় না বুদ্ধি। 


তুমি নেই বলে 

রক্ত দিয়েও,,,, ভান্ডার স্ফীত হয় না।

রক্ত দিয়েও,,,, বেকার সাকার অস্থির কাটে। 

রক্ত দিয়েও,,,, রক্তপাত  হয় না বন্ধ ।


কেউ বলেনা,,, রক্ত দাও, স্বাভিমান দেবো।

কেউ বলে না,,, তেত্রিশ কোটির,চেতন দেবো।

কেউ বলেনা,,, পরিবার নয়, দেশ বড়। 


তুমি আবার এসো।

No comments:

Post a Comment