চন্দন পালে'র ধারাবাহিক কবিতা
পর্ব: ১
দোটানা পরান
সকালে উঠেই একবার দেশটার দিকে তাকাই,
আরেকবার স্যুইজারল্যান্ডের দিকে!
সুজাত কাজগুলি অসমাপ্ত তবুও ঘুমিয়ে পড়ি।
পরদিন আবার একই রুটিন।
সকাল ন'টায়, ভটভটি হাঁকিয়ে ভিড়ের মাঝে আসি।
কাঁপা হাতে কেউ চেয়ারটা এগিয়ে দিলে মনে হয় দেশটায় স্বাধীনতা আছে।
আধা গার্হস্থ জীবন এভাবেই কেটে যায়।
রাতঘুমের সময় অতি শূক্ষ্ম ছিদ্রগুলি তুলে বাগ্মিতা প্রকাশ করি।
সেতুটা না হতেই পেরেক গুণা শুরু!
নিজের সংসারের বেড়াটা ঠিক আছে কিনা কেউ জিজ্ঞেস কোরো না।
রসপানালাপ শেষে ভাবি, অভাব কবে শেষ হবে!
বেলা কর্মহীন থাকলেও রাতে কাজ বাড়ে।
বাকচাতুরীটা প্রজন্মের সু-ছকে আঁকবো বলে সকালের অপেক্ষায় ঘুমিয়ে কাটাই।
ভরা বাজারে রংচটা কাগজে চকচকে উপদেশ!
কেনেনি এমন কেহ বাদ নেই!
বছরবছর বিক্রির হার একই।
শুধু আমি এখনো কিনতে পারিনি!
যদি আত্মচিন্তনের জন্য কিনতাম,
তাহলে কি আর স্যুইজারল্যান্ডের দিকে,,,,
No comments:
Post a Comment