মৃত্যু
জিৎ পাত্র
জীবনের জটিল চক্রব্যূহে আবদ্ধ হচ্ছি স্বেচ্ছায়
আবারও মৃত্যু যন্ত্রণার অনুভূতি।
প্রতিনিয়ত সন্দেহের বিষাক্ততাও ছড়িয়ে পড়ছে
আমার অবচেতন দেহের বিশুদ্ধ রক্তে।
অবহেলিত শ্রেনীর ভয়ার্ত প্রেমিক যখন গোপনে কাঁদে
শান্তনাহীন প্রিয়জন থাকে নীরবে।
যন্ত্রনার জ্বালায় আস্তে আস্তে পুড়ে যাচ্ছে প্রিয়জনের
পূরণ না হাওয়া আকাশচুর্বী বৈভবের অভিযোগ।
পাওনাদারের অপমান , প্রিয়জনের তিরস্কার
যন্ত্রনাময় প্রতি রাত্রি হয় বিষণ্ণ।
এইভাবেই এগিয়ে যাচ্ছি ছলনাময়ী মৃত্যুর আলিঙ্গনে
নিবিড় কিছু সম্পর্ক পথ আটকায়।
তারা কি বুঝে!
যে চলে যাবে তাকে কি আটকানো যায় ?
No comments:
Post a Comment