Slideshow


 সময়..২

দেবাশ্রিতা চৌধুরী

 আমাদের মন একটু একটু করে কলুষিত হয়েছে

দেহ মুহুর্তে মুহুর্তে প্রস্তুতি নিয়েছে

ক্রমশ  পিঁপড়ের মত পতঙ্গের খাদ‍্য হয়েছি

রস রক্ত মজ্জাগত ক্ষোভ গিলে ছুঁড়ে দিলে

নিরাসক্ত মরুভূমির বালি কণায় কণায়

তাই রুক্ষ বুকে পিপাসা ছাড়া আর কিছু নেই

এসো,হে মৃত্যু,  এবার আলিঙ্গনে আবদ্ধ হই

তোমার নির্জন ছায়ায় নগর ভেঙ্গে শ্মশান গড়ি।

No comments:

Post a Comment