Slideshow


 হাপর ফেটে বাতাস উড়ে

অমলকান্তি চন্দ

এত কালো পা গুলো তোর,চটির সাথে জুড়ছে কাঁদা,মজুর খাটিস পরের বাড়ি,তোর বাপু যে কাঁদতে মানা, পাখির পাড়া ঘুমিয়ে গেলে,গুলতি হাতে মাঠের কাছে,ঐ ছেলে তোর চোখের মণি, হুড়মুড়িয়ে ছুটছে ঘাটে।


আলজিভটা লাফায় কেবল,হাপর ফেটে বাতাস উড়ে, অনেক দূরে শূন্যে আলো, মাথার উপর পাখির পাড়া,একটা দু'টা হাজার ঠোঁটে, কিচিরমিচির গানের কথা, মজুর খেটে শেষের বেলা,কাস্তে জুড়ে রামধনুটা, ছড়িয়ে আছে দিগন্তে ঐ, রক্ত জবা পাঁপড়ি মেলে।


হট্টগোলে জাগল পাড়া, গ্রামের পাশে কলমি ডগা, সাপের মতো তুলল ফণা, হাজার শিসে আওয়াজ এল,কানের কাছে ব্রম্মতালু, রক্ত ছুটে শিরায় শিরায়,পানের পিকে রঙিন ঘুড়ি,স্বপ্ন মুঠো ছড়িয়ে নীলে, মিছিল ছুটে অনেক দূরে,সস্তা ধরে বিবেক বিকোয়,নিত্তি কাঁটা ডাইনে হেলে,সুর ছড়িয়ে পাড়ার নেতা।

No comments:

Post a Comment