অধিনায়ক
চন্দন পাল
তুমিও খোঁজ, আমিও খুঁজি, প্রিয় যে সে, খুব।
সবার লাগি সুখ খোঁজে সে, অবাক দিলো, ডুব।
সে যে এক, সন্ধানের নাম, মন কাড়া কত, জিজ্ঞাসা !
বলিদানের, আদল নিয়ে, পেলো কি ফিরে সব, ভালোবাসা ?
যুদ্ধবাজ সে, ঘোড় সওয়ারও, চালাতো সময়ে বেতার তোপ।
রাজা নয় সে, মন্ত্রীও নয়, নয় বিজ্ঞানী, ভূপ।
মণিপুরে পায়, দেবজ্ঞানে পূজা, মুক্তিকামী সব, দুস্ত প্রাণে।
ক্ষমা করে এসো, ধরোগো হাল, সুবাস ছড়াক সুশাসনে।
""""""""""""""""""
অষ্টপদে, অষ্টচরণ
No comments:
Post a Comment