✏️সুপর্না কর
তুমি এসেছিলে শ্রাবণের ধারার মতো,
অফুরন্ত ভালোবাসা নিয়ে।
তোমার ঐ প্রেমের ছোঁয়া
মোর হৃদয়কে দিয়েছিল সাজিয়ে।।
তুমি এসেছিলে ভোরের স্নিগ্ধ আলোর মতো,
একরাশ আলো নিয়ে।
মোর জীবনকে আলোকিত করেছিলে,
ভালোবাসার স্নিগ্ধতা দিয়ে।।
তুমি এসেছিলে বসন্তের মতো,
এক রঙিন আভা নিয়ে।
তোমার প্রেমের ছোঁয়ায়
মোরে দিয়েছিলে রাঙিয়ে।।
উত্থাল তরঙ্গের ন্যায়
জলোচ্ছ্বাস তুলে,
সমুদের জোয়ারের মতো
তুমি এসেছিলে।

No comments:
Post a Comment