Slideshow


নীল রাংতা

🖍রন্তপ্রভা গাঙ্গুলী 
বিলি করছে অনেক লেফাফা হাতে,

অচেনা নেমে আসা ধান সিঁড়ি  বেয়ে ,,

ধূঁয়াসা কাপড়ে নীল পাড়ে উষ্ক শুষ্ক 

এলোমেলো চুলে,

মেঠো  পথ ধরে  মাঠ ডিঙিয়ে  কংক্রিট পাকা রাস্তায়,


ঝোলাতে পুরন্ত  নীল রাংতা  মোড়কে,

শৈলেশ  থেকে তাকিয়ে  পথের বাঁকে।

নীল শরৎ এর বেলায় ঝাপসা  ধূলিধূসরে,

ধবলী বকের ঝাঁক  কাশ থোকা আড়ালে উড়ে।


রবির ভোরের জাফরান নীল ঘোলাটে ,

দুলকি  দীঘলে মেরুন  পদ্ম কুঁড়িতে।

পারা বার ঢেকে ছাউনি কাশবনে,

ঝরা আকুলে শিউলি  আনমনে।


 চিন্ময়ী মা সাজিয়ে ডালা আশায় ,

আঁখি ভাসা পুঞ্জমেঘে শৈলসূতার।

হোগলকুঁড়ির জীর্ণোদ্ধারে দ্বারে,

ধূলিময়  নীল মোড়ক  খাম  থরে থরে।


কি বিষাক্ত  বীজ হাওয়ায় উড়ে নিদ্রালসে,

নীলাভের পাশেই আবছায়ায় ভেসে,

মৃন্ময়ী  মা নিয়ে যাবে গেঁটে এবেলা,

 নীল রাংতার মোড়ক খামের পুরন্ত  ঝোলা।

No comments:

Post a Comment