Slideshow


ছিটকে পড়া রক্ত

✍️প্রীতম শীল

ক্তের দাগ পড়ে আছে,

সাদা কাশ বনে।

যৌনাঙ্গ ছিঁড়ে রক্ত ঝড়েছে,

পড়ে কি মনে?

মাটি দিয়ে ফাটা মূর্তির,

সারলে তুমি দাগ।

যে কলঙ্ক লেপেছ তুমি,

হয়ে ভীষণ রাগ।

সে মেয়েটার দোষ কি ছিলো,

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান।

তাইতো তুমি দিয়ে গেলে,

বেঁচে থাকার অভিমান। 

আর কতোকাল ঝড়বে রক্ত,

প্রতিমা গড়বে তুমি?

পাপিষ্ঠ হাতে দেবী মূর্তি,

মেনে নেবে কি ভূমি।

পুরুষ জাতির কলঙ্ক এঁকেছো,

নাড়ী মূর্তির কাছে।

এ জনমে পাপের বোঝা নিয়ে,

বেঁচে থাকাই মিছে।

শুধরে যাও পুরুষ জাতি,

দেবী মহামায়ার রুপ।

এক হাতে ফুল অন্য হাতে কাটা,

অন্যায় হবে খুব।

No comments:

Post a Comment