Slideshow


পুষ্পিত বনের প্রজাপতি

✍️রাম প্রসাদ কুমার কুন্ডু

স্বপ্ন যা ভূলে গেছি 

তা মনে আনার দরকার নেই

মন পুড়ে পুড়ে খাক হয়ে যাক 

তাতে কারো কিছু এসে যায় না। 


রাত যখন দিন হয় মনে পড়ে সব 

দিন শেষে রাত হয় হৃদয়ে পড়ে আকাল, 


পুষ্পিত বনের প্রজাপতি 

বাসা বাঁধে না কাশবনে 

তারা মধু পেতে পুষ্পে পুষ্পে 

বসন্তকে ডাকে ডানা ঝাপটে 


আমার বসন্ত কই 

তুমি কি দেখেছ কখনও

তুমি জানো স্বপ্নগুলোকে 

একে একে পুরেছি অন্তরে? 

 

অন্তরে একটা ফর্সা আকাশ আছে 

সেখানে তোমার অবস্হান ছিল 

এখন কেন নেই… 


কেন আকাশ থেকে সব মেঘ সরে গেল, 

সব কুয়াশা কেন সুর্যের মুখোমুখি হল 

তারা আজ অামার আকাশ থেকে নিঃশ্বেষ হয়ে গেল 

অাশ্চর্য তো!

No comments:

Post a Comment