Slideshow


এই তরাই ডুয়ার্স আমার ভালো লাগে

✍️চিত্তরঞ্জন  দেবভূতি

ক ঝাঁক কবিদের  কবিতা  আর  এই  তরাই  ডুয়ার্স,

আজও  আমার  সমান  ভালো  লাগে,

ঐ  নীল  পাহাড়,সাদা  মেঘ,হাতি,গন্ডার,ময়ূর ময়ূরীর নাচ,

এই  সব  দেখে  মনে  আনন্দ  জাগে,

এই  করোনার  আবহে  কমে  গেছে কাজ,

আমি  তো  এখনও  তেমনি  আছি,

যেমন  ছিলাম  আগে৷

চা  বাগান,ঝর্ণা অরণ্য  নদী ,

খুব  ভালো  লাগবে  তোমার  এদিকে  বেড়াতে  আসো  যদি৷

প্রকৃতির  কোলে  হাজার  কবিতা,ভোরের সূর্য আর  মায়াবী  রাতে  রূপালী  চাঁদ  যেন  লিখে  রাখে,

এই  তরাই,এই  ডুয়ার্স  আজও  আমাকে  যেন  ডাকে৷

No comments:

Post a Comment