✍️ সোমেন চক্রবর্তী
পকেট থেকে ভুল করে পড়ে যাওয়া কাগজটা আপনি নন
তবুও গায়ে মেখেছেন পথের ধুলো
পড়ে যাওয়াটা লিখে রাখলেন ডায়েরির পাতায়
আবছা কালিতে লিখলেন আমার ব্যস্ত জীবনের সারসংক্ষেপ,
সকাল থেকেই আওড়াতে থাকেন আমার ভুলে যাওয়ার গল্প
লিখলেন না পড়ে যাওয়ার আগে পর্যন্ত
কতটা ভারি
কিংবা হাল্কা হয়ে যেতে পারে ছোট্ট একটা কাগজ
নৌকা বানিয়ে ভাসিয়ে দিলেও যে কাগজটি আর কূল খুঁজে পায় না
No comments:
Post a Comment