✍️অশোকানন্দ রায়বর্ধন
নদীর অনেক কথা থাকে তার বুকের ভেতর
অথচ তার কথা বলবার সময় হয়না ।
হয়না সময় কিঞ্চিৎ দাঁড়াবারও ।
তার ঢেউয়ের তালে আমরা উৎফুল্ল হই ।
তুলনা করি নৈসর্গিক গানের সাথে
অথচ নদীর বুকের ভেতর ঢেউয়ের দোলার গর্ভে
কতো কান্না কতো কান্না
দুঃখে গড়া নদী বয়ে যায় ভাটির দেশে সমুদ্রের কাছে
সমস্ত দুঃখ বিসর্জনের আশায়।
নীরব নদী একা একাই গড়ায়।
No comments:
Post a Comment