ওটা কিসের মিছিল?
সবার জন্য শিক্ষার দাবিতে মিছিল।
কিসের
কথা বলার অধিকারের মিছিল
কিসের
বর্ণ বৈষম্যবাদের বিরুদ্ধে ধিক্কার মিছিল।
কিসের
ভুখা মানুষের খাদ্যের দাবিতে মিছিল।
ঠক ঠক করে এগিয়ে যাচ্ছে একদল মানুষ
হাতে--ঝান্ডা----।
কাল রাতে মনীষাকে ধর্ষণ করেছিল-
এক দল জানোয়ার।
তার বিরুদ্ধে মিছিল----
ওটা কিসের
সব জাতির মানুষ একসংগে হাটছে
গর্জে উঠছে
দেশ ভাগ করার বিরুদ্ধে -
গর্জমাান মিছিলে।
No comments:
Post a Comment