Slideshow


অতৃপ্ত অনুভূতি

✍️ সুজন দেবনাথ 

পার মহিমা তোমার মাগো

তুমি ধরনীতে অবতীর্ণ। 

তোমার চাওয়াতেই করেছো মাগো

জীবন আমার পূর্ণ।। 

তব গর্ভে ঠাই দিয়েছো 

করেছো আমায় ধন্য। 

সুন্দরতম ভুবন দেখেছি

জননী তোমার জন্য।। 

তোমার কাছে করেছো মাগো 

শত জনমের ঋণী। 

এতো ঋণ যে শোধিতে মাগো

পারবোনা কোনো দিনই।। 

এই জনম যে বৃথাই মাগো

জীবন সূচনায় তুমি হারা। 

কিভাবে যে দিন কেটেছে মাগো

তুমি জানোনা, তোমায় ছাড়া।। 

পূজিতে তোমায় দাওনি সুযোগ

করতে পাইনি আজ্ঞা পালন।

আর জনমে মা হয়ে আমি

গর্ভে করবো তোমায় লালন।।

দশমাস দশদিনেতে তুমি

যখন পূর্ণ রূপি হবে। 

তোমার জন্মে সন্তান তব

ঋণের মুক্তি পাবে।।

শত প্রণামে তোমার চরনে

চাই একটু অনুমতি। 

পূর্ণ করো মাতৃ সন্তানের

এই অতৃপ্ত অনুভূতি।।

No comments:

Post a Comment