সত্যি স্রোতহীন নৌকার মতো
গতিহীন প্রায় ;
বন্ধ ঘরে বসে আছি আজ একা।
বিশ্ব যুদ্ধকেও হার মানায় যে.....
এমন মহামারী আসবে বিশ্বজগতে,
নাম তার করোনা।।
সত্যি... যা মানব চিন্তা ধারণার বাহিরে
সকলের অজানা।
মানুষ - মানুষ কে ছাড়া চলতে পারে না
মানুষ - মানুষ কে ছাড়া বাঁচতে পারে না
সেই মানব সমাজ আজ গৃহবন্দী,
করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে
কতদিন চলবে এইভাবে?
মনে প্রশ্ন জাগে,
তবে শেষে তো মরতে হবে,
না খেয়ে অনাহারে অর্থহীন সংকটে খাদ্যাভাবে।
মানব সভ্যতা কী মুছে যাবে?
মনে শুধু প্রশ্ন জাগে....
ইটালি দেশের ভয়াবহ মরন যাত্রার কথা
যখন কানে আসে। নানান দেশের করোনা ভাইরাসের
আক্রান্তের মৃত্যু লাসের খবর যখন টিভির পর্দায় ভেসে আসে, সত্যি ভয় হয়।

অসাধারণ লাগলো আজকের এই সাহিত্য বার্তা অনেক কবির কবিতা পড়ার সান্নিধ্য লাভ করতে পারলাম। সত্যি ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে।
ReplyDelete