Slideshow


নগ্নতা

✍️কুশল ভৌমিক 

খন আমার প্রেয়সীর ঠোঁট 

কবিতায় হয়ে ওঠে কমলালেবুর কোয়া

রমণীর স্তনবৃন্তে ফোটাতে চাই ফুল 

মজতে চাই দীপ্তকাম মাধুরীর রসে

কী ভীষণ তেড়ে আসো তুমি 

বলো আমার মনন ও মগজে পশ্চিমা নগ্নতা।


থচ যারা স্বচ্ছ ভোটের বাক্সে ভরে দেয় অস্বচ্ছ বিভাজন 

ধর্মশালা থেকে তাড়িয়ে দেয় ঈশ্বর 

গলা টিপে হত্যা করে সুন্দরবন 

কৃতদাসের হাট বসে না জেনেও

তোমাকে-আমাকে বানিয়ে রাখে কৃতদাস

তাদের একদিনও নগ্ন বলার সাহস পেলে না তুমি

তোমার চোখে ওসব বুঝি নগ্নতা নয়?


কেবল আমার কাপড় খোলাটাই দেখলে

যারা প্রতিদিন একটু একটু করে বস্ত্রহরণ করছে পৃথিবীর

তাদের তুমি কিছুই বললে না 

একবারও ওদের চোখের দিকে আঙ্গুল তুলে

জানতে চাইলে না--

বিবস্ত্র করার আগে ওরা পৃথিবীর অনুমতি নিয়েছিল কিনা।

No comments:

Post a Comment